POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরের বাহাদুরপরে নৌকার উঠান বৈঠক

আমি বাহাদুরপুরে ভোট চাইতে আসিনি এসেছি দোয়া চাইতে: মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া 

সুমন আহমেদ | প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৪ | সময়: ৭:৩৭ অপরাহ্ণ
চাঁদপুর-২ আসেন নৌকার প্রার্থী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩রা জানুয়ারী সকালে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যেগে বাহাদুরপুরে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও চাঁদপুর-২ আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। প্রধান অতিথির আগমনে বাহাদুরপর গ্রামের শতশত নারী-পুরুষ ফুল দিয়ে স্বাগত জানান এবং নৌকার মিছিলে মিছিলে মুখরিত করেন।
তিনি বলেন, আমি বাহাদুরপুরে ভোট চাইতে আসিনি, এসেছি দোয়া চাইতে। কারন এটা আমার ইউনিয়ন। এখানে বেশিরভাগ লোকই আমার আত্মীয়। নিজের ঘরে ভোট চাইতে নিজেকে অপরাধী মনে হয়। আমি মনে করি উন্নয়নের স্বার্থে আপনারা স্বইচ্ছায়ই নৌকায় ভোট দিবেন। এই গ্রামেরর যুবলীগ নেতা মোবারক হোসেন বাবু হত্যার বিচার অব্যশই হবে। অপরাধী যেই হোক তার বিচার হবেই হবে। তিনি আরো বলেন, বাহাদুর গ্রামবাসীর দুটি দাবী। একটি ব্রীজ এবং অপরটি নদী রক্ষা। আমি যদি নির্বাচিত হই তাহলে এই দাবী দুটি পূরন করবো ইনশাআল্লাহ। আমার ছেলে প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।
মোহনপুর ইউনিয়ন যুবলীগ নেতা আমির হোসেন কালুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তার, যুবলীগ নেতা জামান বেপারি, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মিনহাজ উদ্দিন খান, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আলমগীর কবিরাজ প্রমুখ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন