POPULAR BD NEWS
Popular BD News Logo

ভোট কেন্দ্রে না যাওয়ার নির্দেশ দিলেন ইঞ্জিনিয়ার মমিনুল হক

খালেকুজ্জামান শামীম - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৪ | সময়: ৭:০৪ অপরাহ্ণ
ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন বাস্তবায়নের প্রেক্ষিতে হাজীগঞ্জ উপজেলায় সংবাদ সম্মেলন করেছে বিএনপি।
বুধবার বিকালে উপজেলার সোনাইমুড়ি গ্রামে ইঞ্জিনিয়ার মমিনুল হকের ব্যবসায়ীক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, ভোট পতিহত করতে ভোটকেন্দ্রে যাবে না বিএনপি নেতাকর্মীরা। আমরা আগেই ভোট বর্জন করেছি।  আশা রাখি বিএনপি’র কোন নেতাকর্মী ভোটকেন্দ্রে যাবে না।
তিনি আরও বলেন, আমাদের অনেক নেতাকর্মী জেলে রয়েছে কিন্তু তাদের জামিন দেয়া হচ্ছে না। বিশেষ করে উপজেলা যুবদলের আহ্বায়ক আকতার হোসেন দুলাল অসুস্থ্য। হাইকোর্টের মাধ্যমে জামিন চাওয়া হলেও তার জামিন দেয়া হয়নি। আমাদের নেতাকর্মীরা প্রতিনিয়ত হায়রানির স্বীকার হচ্ছে। ৭ তারিখের যে নির্বাচন মোটামুটি সরকার গঠন হয়ে গেছে, এখন শুধু যারা বিরোধীদল নামক কয়েক জনের নাটক করছে তাদের ভাগ্য নির্ধারণের অপেক্ষা।
চাঁদপুর-৫ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মেজর রফিকুল ইসলাম বীর উত্তমের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি মন্ত্রী ছিলেন, কয়েকবারের এমপি, একজন মুক্তিযোদ্ধা। শেখ হাসিনার কাছে শাহজাহান ওমরের মূল্যায়ন হয়েছে কিন্তু আপনার মূল্যায়ন হয়নি। আপনার বিজয়ের জন্য একজন ডামি প্রার্থীকেও প্রত্যাহার করতে বলেনি শেখ হাসিনা। তাই আসুন প্রহসনের এ নির্বাচন বর্জন করে আমাদের কাতারে আসুন। আমি কথা দিচ্ছি আগামী নির্বাচনে আপনার হয়ে আমি নির্বাচন করব।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির কোন নেতাকর্মী ভোট কেন্দ্রে যাবেনা । ভোটকেন্দ্রে গেলে দায়ভার বিএনপি নেতারা নিবে না।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় কার্যপরিষদ সদস্য ইঞ্জিয়ার মমিনুল হক।
এ সময় শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভুঁইয়া, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাফের শাহ,  শাহারাস্তি উপজেলা যুবদল নেতা আলী আজগর মিয়াজী, হাজীগঞ্জ উপজেলার যুবদল নেতা হুমায়ন কবির সুমন, সেচ্ছাসেবক নেতা বিল্লাল হোসেন, মহিলাদলের সভাপতি রাবেয়া আক্তার রুবি, ছাত্রদল নেতা ফয়সাল হোসেন’সহ বিএনপি যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দল’সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Ni/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন