POPULAR BD NEWS
Popular BD News Logo

নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৪ | সময়: ৭:৩৩ অপরাহ্ণ

নতুন বছরের প্রথম দিনে হাজীগঞ্জ উপজেলার সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

কোমলমতি শিক্ষার্থীরা নতুন বই পেয়ে হাতে অনেক খুশি খুশি মনে নিজ বাড়ি ফিরে যাচ্ছে।

বিনামূল্যে বই তুলে দেওয়ায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’কে ধন্যবাদ জানায় শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে বই উৎসবের কার্যক্রম শুরু হয়। বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন দাস এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইলিয়াস হোসাইন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য সমীর লাল দত্ত, কামরুল ইসলাম প্রমুখ। এদিকে বলখাল জে এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খোদেজা বেগমের সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

পরিশেষে শিক্ষার্থীদের হাতে উৎসবমুখর পরিবেশে নতুন বই তুলে দেন। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

এদিকে দক্ষিণ বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বলাখাল আর জি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।

এসময় শিক্ষার্থীরা একযোগে নতুন বই উঁচিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।

তাদের আনন্দে খুশি অভিভাবকরাও। উল্লেখ্য, বর্তমান সরকার ২০১০ সাল থেকে এ পর্যন্ত সারাদেশে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে ৪৬৪ কোটি ৭৮ লাখ ২৯ হাজার ৮৮৩ কপি বই বিনামূল্যে বিতরণ করেছে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন