POPULAR BD NEWS
Popular BD News Logo

এমপি নির্বাচিত হলে খেলবেন কিনা প্রশ্নে যা বললেন সাকিব

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৩ | সময়: ৫:১৪ অপরাহ্ণ

মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান বলেছেন, ‘আমার এলাকায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ঘুরছি। যেখানেই যাচ্ছি, সেখানেই ভোটাররা রয়েছেন। সবাই আমাকে ভোট দেবেন বলছেন। আমিও তাদের ভাবনাকে স্বাগত জানাই।

বুধবার সকালে নিজের নির্বাচনি প্রচার কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য নির্বাচিত হলে খেলা চালিয়ে যাবেন কিনা জানতে চাইলে সাকিব বলেন, আমি তো অবসর নিইনি। আমি খেলার ওপরে আছি। তাই যখনই খেলতে পারব, তখনই দেশের হয়ে খেলব। এখন নির্বাচন ছাড়া আর কিছু ভাবছি না।

বিরোধী পক্ষ নিয়ে ভাবনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেন, এখন বিরোধী পক্ষ যারা আছে, তাদের নিয়ে আমি ভাবছি না। আমি আমার নির্বাচনি ক্যাম্পেইন নিয়ে ভাবছি। আমার ইচ্ছা আছে, এলাকার ৪ লাখ ৫০০ ভোটার আছে, তাদের সবার সঙ্গে দেখা করার। ৭ তারিখে ভোটের পর অন্য কিছু নিয়ে ভাবতে চাই।

 

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন