POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে শ্বাসকষ্টে মারা গেলেন শিক্ষক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২০ | সময়: ১২:২২ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলায় শ্বাসকষ্টে কাজী মাও.এনায়েত উল্যাহ নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। ৫৫ বছর বয়সী শিক্ষক শ্বাসকষ্ট, কিডনী ও স্ট্রোকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার সহপাঠী মাও. শাহ আলম আল কাদেরী।

তিনি হাজীগঞ্জ উপজেলার কাঁকৈতলা কাজী বাড়ির বাসিন্দা।

মঙ্গলবার ভোরে তার নিজ বাড়ি কাঁকৈতলা কাজী বাড়িতে মারা যায়।

কাজী এনায়েত উল্যাহ্ গন্ধর্ব্যপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ছিলেন।
এছাড়া গন্ধব্যপুর ইউনিয়ন আওয়ামীলীগে ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।

তিনি স্ত্রী, এক ছেলে সন্তানসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শিক্ষক সমাজে শোকের ছায়া নেমে আসে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন