POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে আচরণ বিধি লঙ্গনের দায়ে ট্রাক প্রতীককে জরিমানা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৩ | সময়: ৮:২৫ অপরাহ্ণ

চাঁদপুর-৫ আসনের শাহরাস্তি উপজেলায় ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ সফিকুল আলম ফিরোজের প্রচার গাড়িকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার মেহার কালীবাড়িতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ানা চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

 

তিনি জানান, নির্বাচনী প্রচারণার সময় ট্রাক প্রতীকের প্রচারে ব্যবহৃত ইঞ্জিন চালিত অটো রিক্সার চার পাশে লেমিনেটিং করা পোষ্টার ঝুলিয়ে মাইকিং করানো হয়। আচরণ বিধি লঙ্গনের দায়ে ট্রাক প্রতীকের মাইকিং করা তৌহিদুল ইসলামকে জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ (৭) (১) এর গ ধারায় ট্রাক প্রতীককে নগদ এক হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন। ওইসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কিশোর বড়ুয়া ও সঙ্গীয় ফোর্স।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন