POPULAR BD NEWS
Popular BD News Logo

মোহনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে নৌকা প্রতীকের উঠান বৈঠক 

সুমন আহমেদ | প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৩ | সময়: ৬:৫৮ অপরাহ্ণ
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে পাঁচআনীতে নৌকা প্রতীক কে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকালে ৯ নং ওয়ার্ডের ভোটকেন্দ্র কমিটির আহবায়ক এডভোকেট সেলিম মিয়ার সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সহ সভাপতি আবু হানিফ অভি’র সন্ঞ্চালনায় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রধান, আওয়ামী লীগ নেতা সোলেমান প্রামাণিক, শাহজাহান মুন্সি, আনোয়ারুল ইসলাম, যুবলীগ নেতা বাবু প্রামাণিক,
মোহনপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি হেলাল সরকার, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম সরদার, আওয়ামী লীগ নেতা ডা. আবুল হাসনাত কাজল, মজনু দেওয়ান, নজরুল ইসলাম, মোহনপুর ইউনিয়ন পরিষদের মেম্বার রিয়াদ হোসেন,  সাবেক মেম্বার তোফাজ্জল হোসেন প্রামাণিক, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও  সাবেক মেম্বার হোসেন প্রামাণিক, মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ সরকার সেতু, আওয়ামী লীগ নেতা বাবু প্রধান, স্বপন মুন্সি, মাহফুজুর রহমান, আলী আক্কাস দেওয়ান, তামিম প্রামাণিক, শাহজাহান মিয়া,  শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি সাকিব প্রামাণিক, ইমরান, নাছির মোল্লা প্রমূখ।
H/A
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন