POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডারের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩ | সময়: ৭:৪৫ অপরাহ্ণ

ফরিদগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সমাবেশ
করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা এলাকাবাসী।

 

বুধবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ
সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরের বঙ্গবন্ধু ম্যুরালে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, বীরমুক্তিযোদ্ধা সহিদ উল্ল্যা তপাদরের উপর হামলা মানে সারাদেশের বীরমুক্তিযোদ্ধাদের অপমান করা। যা মুক্তিযোদ্ধার সন্তান, স্বাধীনতার পক্ষের শক্তির লোকজন কখনই মেনে নিতে পারে না। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা সকলে এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। একই সাথে অবিলম্বে অপরাধীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার জন্য
প্রশাসনের কাছে অনুরোধ করছি। আমরা আমাদের দলের সভাপতি প্রধানমন্ত্রীর কথানুযায়ী অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত
করার জন্য নির্বাচনে মাঠে স্বতন্ত্র প্রার্থী পক্ষে মিছিল সমাবেশ করছি। কিন্তু মিছিলে অংশগ্রহণ করার কারণে হামলার শিকার হতে হবে , তা মেনে নিতে পারি না।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্ল্যাহ তপদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, যুগ্মসম্পাদক ওয়হিদুর রহমান রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সারোয়র হোসেন, বীরমুক্তিযোদ্ধা সফর আলী সওদাগর , বীরমুক্তিযোদ্ধা মমিন হোসেন, বীরমুক্তিযোদ্ধা আ: কাদের, বীরমুক্তিযোদ্ধা তাফাজ্জ্বল হোসেন, বীরমুক্তিযোদ্ধা শফিকুল আলম নান্নু, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা সার্জেন্ট রুহুল আমিন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান মিটু, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহআলম শেখ, পৌর আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ রাসেল প্রমুখ।

উল্লেখ্য, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে নির্বাচনী প্রচারণার প্রথম দিন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মিছিলে অংশ গ্রহণ করায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদ উল্ল্যাহ তপদার প্রতিপক্ষ কর্তৃক হামলার শিকার হয়। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন