কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ঝাড়খন্ডোল এলাকা হতে ৩২ বোতল বিদেশী মদ ও ১৭ ক্যান বিয়ার’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১ এর একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ঝাড়খন্ডোল এলাকায় বিশেষ
অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩২ বোতল বিদেশী মদ ও ১৭ ক্যান বিয়ার’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাওড়া থানার চতোরা শরীফ গ্রামের মোঃ ইউসুফ এর ছেলে মোঃ লোকমান হোসেন (৩৫)।
র্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।