মতলব উত্তরের ছেংগারচর পৌরসভায় নৌকার পক্ষে মিছিল করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে পৌর আওয়ামী লীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের উদ্যেগে নৌকার পক্ষের মিছিলটি পৌর কার্য়ালয় থেকে বের করে বাজারে বিভিন্ন অলিগলি ঘুরে পুনরায় অফিস কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার, সাবেক মেয়র রফিকুল আলম জর্জ, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারি, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, সাবেক প্যানেল মেয়র রুহুল আমিন মোল্লা, ছেংগারচর বাজার পৌর বনিক সমবায় সমিতির সাবেক সভাপতি মোবারক হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, কাউন্সিলর সবুজ মিয়া, বোরহান উদ্দিন, শাহজালাল মুফতি, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, তোফায়েল আহমেদ, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামীম প্রধান, ছেংগারচর কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেনসহ আওয়ামী লীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
E/N