POPULAR BD NEWS
Popular BD News Logo

বঙ্গবন্ধুর কন্যার হাত ধরে বাংলাদেশ উন্নয়নের শিখরে: রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৩ | সময়: ১১:১৮ অপরাহ্ণ

আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মেজর (অব.)রফিকুল ইসলাম বীরউত্তম চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেছেন।

সোমবার বিকালে হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন বাসভবনে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মেজর(অব:) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি তিনি তার বক্তৃতায় বাংলাদেশের উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, একটা রাজনৈতিক দল এটা পরিবার না। এটা একটা দল আর এই দল হয় আদর্শ’কে কেন্দ্র করে। যার মধ্যে এই আদর্শ আছে তার মধ্যে মান অভিমানের প্রশ্ন থাকতে পারে না। রাজনৈতিক দলের সদস্য হলে মান অভিমান ফেলে দিতে হবে। আদর্শের প্রতি নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে।

মেজর (অব:)রফিকুল ইসলাম বীরউত্তম আরো বলেন, নৌকা প্রতীকের প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোন দল বা প্রার্থী নেই। আপনারা দেখেছেন আজকে দেশের প্রতিষ্ঠিত অনেকে দল ও জনপ্রিয় ব্যক্তিরা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চায়। কারণ, নৌকা একটি জনপ্রিয় প্রতীক। যা ১৯৪৮ সাল থেকে দেশ ও জাতী এবং মানুষের কল্যাণে কাজ করে আসছে আওয়ামী লীগ। সে দলের নেতৃত্ব দিচ্ছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার হাত ধরেই আমরা উন্নয়নের শিখরে উঠতে শিখেছি। তাই নৌকার বিকল্প নেই।

পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সীর সঞ্চালনায় বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন মজুমদার, সদস্য খালেদুর রব মিঠু, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আনোয়ার হোসেন বতু, ইকবালুজ্জামান ফারুক, অধ্যাপক স্বপন কুমার পাল, সাবেক ছাত্রনেতা সত্যব্রত ভদ্র মিঠুন, জেলা যুবলীগের সদস্য সোহাগ আহমেদ মাইনু, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর মো. শাহআলম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসি বেগম প্রমুখ।

ওইসময় পৌরসভার সকল ওয়ার্ডের দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন