বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি তাজুল ইসলামের বাবা রহমত আলী (৫৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
সোমাবার সকালে ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর নামকস্থানে মোটরসাইকেলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ফরিদগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেল চালক রহমত উল্লাহ (৫৫) উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামের বাসিন্দা। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি তাজুল ইসলামের বাবা তিনি।
মোহাম্মদ শরীফ চৌধুরী নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর অটোরিকশা সজোরে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন মোটরসাইকেলের ওই চালক।
এতে মাথায় মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর তালিকাভুক্ত ইলেকট্রিশিয়ান রহমত উল্লাহ তার গ্রামের বাড়ি থেকে কামতাবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে যাওয়ার পথে মর্মান্তিক এ দুর্ঘটনার শিকার হন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এছাড়া ঘটনার জন্য দায়ী অটোরিকশার চালককে আটকের চেষ্টা চলছে।