POPULAR BD NEWS
Popular BD News Logo

ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বিজয় দিবসে বিজয় মিছিল

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৩ | সময়: ৫:১৯ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ৪নং কালোচোঁ ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে বিজয়ের মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইসমাঈল কাজীও সাধারন সম্পাদক মামুনুর রহমান মোল্লা’র নেতৃত্বে কয়েক শতাধিক নেতাকর্মীদের নিয়ে বিজয় মিছিল উদযাপন করা হয়।

বিজয় মিছিল’টি রামপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। বিজয় মিছিলের পূর্বে শহীদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। ওইসময় বক্তৃতা করেন, ছাত্রলীগ নেতা ইসমাইল কাজী।

বিজয় দিবসে বিজয়ের মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রলীগের সহ সভাপতি, মেহেদি হাসান মামুন,নআস্রাফুজ্জামান হামিদ, ইঞ্জি: শাহাদাত, রাকিবুল ইসলাম, আরাফাত নাদিম, মাহমুদুল হাসান রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক, আকবর হোসেন রনি, হাবিব খলিফা, রবিউস সানি, উমর ফারুক লিমন, মাঈনউদ্দিন শেখ, নাঈম হোসেন, হিরন ঢ্যালি, সাংগঠনিক সম্পাদক জাবেদ ওমর শুভ নোমান, উপ অর্থ বিষয়ক সম্পাদক, তোফায়েল বেপারি, সাবেক সভাপতি, মনজুর হোসেন সাবেক সাধারন সম্পাদক, আবদুর রহমান প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন