হাজীগঞ্জে আন্ত:জেলা চোরচক্রের চার সদস্যকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চুরি যাওয়া মালামাল ও নগদ অর্থসহ চারজন’কে আটক করতে সক্ষম হয়।
হাজীগঞ্জ থানার নবাগত তদন্ত(ওসি) মিন্টু দত্তের নেতৃত্বে এসআই নূরে আলম, নাজিম উদ্দীন, খোরশেদ ও এএসআই পলাশ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করে আটককৃতদের কাছ থেকে চোরাইকৃত একটি সিএনজি, ১৪’টি গ্যাস সিলিন্ডার বোতল, নগদ ১লক্ষ ১৬হাজার টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলো: আন্ত:জেলা চোরচক্রের প্রধান একাধিক মামলার আসামী হাজীগঞ্জ পৌরসভার এনায়েতপুর মুন্সী বাড়ীর মো. হাবীব(৩৫), বাকিলা ইউনিয়নের ফুলচোঁয়া এসা গাজী বাড়ীর মো. নাছির(২৮), দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের মিজি বাড়ীর মো. রাকিব হোসেন(২৮), ৬নং বড়কুল ইউনিয়নের উত্তর রায়চোঁ গ্রামের মো. চাঁন মিয়া(২৮)।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাধে জানাগেছে দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন স্থানে এ চোরচক্রটি চুরি করে আসছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
H/A