চাঁদপুর শহরের বিভিন্ন ফ্ল্যাট বাসায় পতিতা ব্যবসা ও পুরুষদের আটকে রেখে উলঙ্গ করে ছবি তোলে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেওয়ার প্রতারক চক্রের ৩ নারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে শহরের ব্যাংক কলোনি এলাকায় একটি ফ্লাট বাসা থেকে
চাঁদপুর মডেল থানার এসআই শাহজাহান প্রতারক চক্রের তিন নারী সদস্যকে আটক করে।
আটককৃতরা হলেন, হাজীগঞ্জ বাকিলার স্বর্ণা গ্রামের সহিদ মিজির মেয়ে সাথি আক্তার (৩৫), ব্যাংক কলোনির রুবি (৩৪) ও বাগাদি ইউনিয়নের পশ্চিম সকদি এলাকার খোকন মিজির স্ত্রী সুমি বেগম (৪০)।
আটকৃতদের বিরুদ্ধে প্রতারনা, মারধর ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
চাঁদপুর ব্যাংক কলোনি এলাকায় একটি ফ্লাট বাসায় গ্যাসের চুলার মিস্ত্রি প্রতিবন্ধী রিয়াদকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে এই তিন নারী সদস্য সহ সংঘবদ্ধ চক্র তাকে উলঙ্গ করে ছবি তুলে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে।
এ সময় সেই অসহায় রিয়াদের সাথে থাকা টাকা সহ বিকাশের মাধ্যমে ২৬ হাজার টাকা নিয়ে অবশেষে সেখান থেকে ছেড়ে দেয়। তারপরেও তারা আরও বিশ হাজার টাকা নেওয়ার জন্য তাকে ফোন করে চাপ প্রয়োগ করে। অবশেষে সেই অসহায় প্রতিবন্ধী গ্যাস মিস্ত্রি রিয়াদ হোসেন ঢালী চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে মডেল থানার এসআই শাহজাহান কৌশলে অভিযান চালিয়ে তাদের আটক করে।
চাঁদাবাজির ঘটনায় আটকৃত নারী সদস্যরা এর পূর্বেও প্রতারণা মামলায় জেল খেটেছে।
এই ঘটনায় সেই নারী সদস্য রুবি জানায়, প্রতারক চক্রের হোতা সাথী বেগম ও নানিপুরের খোকন মিজির স্ত্রী সুমি বেগম অনেক যুবককে বাসায় খবর দিয়ে নিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়।
গ্যাসের চুলা ঠিক করার কথা বলে রিয়াদকে খবর দিয়ে নিয়ে ছবি তুলে সব কিছু রেখে দেয়।
চাঁদপুর মডেল থানার এসআই শাহজাহান জানান, তারা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে বিভিন্ন ব্যবসায়ী,উঠতি বয়সি যুবকদের টার্গেট করে প্রেমের সম্পর্ক্য,বাসায় বিভিন্ন কাজকর্ম করানোর কথা বলে বাসায় নিয়ে উলঙ্গ করে ছবি তুলে সামাজিক যোগাযোগে এমনকি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা দাবী করে। আটকৃতদের বিরদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। পপুলার বিডিনিউজ, চাঁদপুর