POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে চার শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৩ | সময়: ৪:৪৬ অপরাহ্ণ

চাঁদপুর জেলা পরিষদের আয়োজনে মুক্তিযুদ্ধকালীন চাঁদপুর জেলার কমান্ডার, খেতাবপ্রাপ্ত ৪ শ’ ১৩ জন মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর জেলা পরিষদ প্রাঙ্গণে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকালীন চাঁদপুর জেলার কমান্ডার ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট এবং সম্মানি প্রদান করা হয়।

শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বীরমুক্তিযোদ্ধা ও অতিথিরা।  এরপর আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় জেলা পরিষদের পক্ষ থেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান এবং উদ্বোধকের বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারী।

জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন-পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মহসীন পাঠান, ফরিদগঞ্জ উপজেলা কমান্ডার মো. সহিদউল্লাহ, কচুয়া উপজেলা ডেপুটি কমান্ডার জাবেদ মিয়া, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল কালাম চিশতী।

চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন-জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির প্রধানীয়া, সদস্য বিল্লাল হোসেন মিয়াজী, খোরশেদ আলম ও আল-আমিন ফরাজী।

সবশেষে জেলা পরিষদের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের হাতে চাদর, কম্বল ও নগদ অর্থ তুলে দেয়া হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন