ফরিদগঞ্জ উপজেলায় ১’শ ২ পিস ইয়াবাসহ ১জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা টিম।
২০ সেপ্টেম্বর রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম।
তিনি জানান,বিশেষ অভিযানে ১০২ পিস ইয়াবা ১জনকে সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃত আসামী হচ্ছেন ফরিদগঞ্জের ১২ নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন ৮ নং ওয়ার্ড চরচন্না লড়াইর চর গ্রামের কলি মিয়া বেপারীর ছেলে মো. ইউছুফ বেপারী(৩৪)।
তিনি আরো জানান,আসামী ইউছুফ ইতিপূর্বেও কাতারের দোহায় মদিনা খলিফাতে কাতার পুলিশের কাছেও ইয়াবাসহ গ্রেফতার হয়।সে সময়ে সে ২ বছর হাজতবাসও করেন।
তিনি আরো জানান,আসামী ইউছুফের ব্যাপারে পরিদর্শক বাপনসেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলা নং ৩৪,তারিখ-(২০/৯/২০২০)। আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।