POPULAR BD NEWS
Popular BD News Logo

মহাখালীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ফরিদগঞ্জের যুবকের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৩ | সময়: ৯:৩৫ অপরাহ্ণ

ঢাকার মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে অগ্নিকান্ডের ঘটনায় ফরিদগঞ্জের আমির হোসেন সুমন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সুমনের মৃত্যু হয়।

নিহত আমির হোসেন সুমন ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামের মো.সেলিম শেখের ছেলে। দুই সন্তানের জনক তিনি।

আমির হোসেন সুমনের ভাই মো. জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার ভাই দীর্ঘদিন যাবত রয়েল ফিলিং স্টেশনে ক্যাশিয়ার পদে চাকুরী করতো। গেলো বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রয়েল ফিলিং স্টেশনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে এতে আমার ভাই আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে  মৃত্যু বরণ করে।

আমির হোসেন সুমনের মৃত্যুর খবরে তার পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন