মতলব দক্ষিনে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ ঔষধ, অতিরিক্ত মূল্যে জুতা বিক্রি করায় বিশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে মতলব দক্ষিণ বাজারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
নুর হোসেন রুবেল বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান নিয়মিত পরিচালিত হয়। এ সময় মতলব দক্ষিণ বাজারে অভিযান পরিচালনা করে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ ঔষধ, অতিরিক্ত মূল্যে জুতা বিক্রির অপরাধে চারটি প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তার অধিকার রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।