POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর পৌরসভায় প্রান্তিক জনগোষ্ঠির জীবন মান উন্নয়ন প্রকল্পে ৩৩ জন সুবিধাভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৩ | সময়: ৩:০২ অপরাহ্ণ
ইউএনডিপি ও চায়না সরকারের যৌথ উদ্যোগে বাংলাদেশ সরকারের মাধ্যমে চাঁদপুর পৌরসভার প্রান্তিক জনগোষ্ঠির জীবন মান উন্নয়ন প্রকল্পে সুবিধাভোগী ৩৩ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে চাঁদপুর পৌরসভায় এই আয়োজনটি করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি বক্তব্যে বলেন, ইউএনডিপির অর্থায়নে এই ইলিকট্রিক সেলাই মেশিনগুলো ক্রয় করা হয়েছে। আপনাদের আয় বাড়ানোর জন্য এই মেশিনগুলো দেয়া হচ্ছে। এইগুলো গার্মেন্টসগুলোতে ব্যবহার হয়। আপনাদের আয় বাড়লে আরোও মেশিন দেয়া হবে।
সরকার বিদেশীদের সাথে ভাল সম্পর্ক তৈরি করার কারনে তারা আমাদের দেশে অর্থায়ন করছে, এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই। বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সিএনআরএস মোখলেছুর রহমান সুমন, টাউন ম্যানেজার  (এলআইপিসি, ইউএনডিপি) চাঁদপুর আব্দুল হান্নান, ইউএনডিপির কনসালটেন্ট কামাল উদ্দীন আহমেদ।
H/A
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন