POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় চোরাই গরুসহ পিকআপ গাড়ী উদ্ধার

মোঃ নাছির উদ্দিন | প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৩ | সময়: ৩:৪১ অপরাহ্ণ
কচুয়ায় ৩ টি চোরাই গরু ও ১ টি পিকআপ উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ।
 এসআই (নিরস্ত্র) মোঃ মামুনুর রশিদ সরকার সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাতে ডিউটি করাকালীন পিকআপে গরু দেখতে পায়।
গরু দেখে সন্দেহ হলে পিকআপটি থামানোর জন্য সংকেত দিলে চোরচক্র গরু ও গাড়ি রেখে দৌড়ে পালিয়ে যায় ।কড়াইয়া টু সাদিপুরা চাঁদপুর রাস্তার উপর বুধবার রাত সাড়ে তিন টায় এ ঘটনা ঘটে।
পুলিশ সদস্যরা চোরচক্র কে ধাওয়া দিয়ে ও ধরতে সক্ষম হয় নি। ০৩টি চোরাই গরু ও  পিকআপ গাড়িটি উদ্ধার করে কচুয়া থানা পুলিশ। কচুয়া থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, রাতে ৩টি চোরাই গরুসহ পিকআপ উদ্ধার করা হয়েছে।এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন