POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ)  সংসদীয় আসনে নির্বাচন নিয়ে ৬ প্রার্থীর ভাবনা

সুমন আহমেদ , মতলব উত্তর | প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৩ | সময়: ১১:৩৫ পূর্বাহ্ণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত চাঁদপুর-২ আসনে ৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। ৪ঠা ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান ৬ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। বৈধ প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম,
জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পাটির সভাপতি দলীয় মনোনীত প্রার্থী এমরান হোসেন মিয়া, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান সিআইপি, বাংলাদেশ সুপ্রিম পাটি (বিএসপি)র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দলীয় মনোনীত প্রার্থী শাহ মো. মনির হোসেন বেপারি, জাকের পার্টির মনোনীত প্রার্থী ওবায়েদ উল্লাহ মোল্লা, জাতীয় সমাজ তান্ত্রীক দল (জাসদ) চাঁদপুর জেলা শাখার সভাপতি দলীয় মনোনীত প্রার্থী অধ্যাপক হাছান আলী শিকদার। ঋন খেলাপির কারনে মুসলিম লীগের মনোনীত প্রার্থী শাহ আলমের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। তবে অবৈধ প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে রিট করতে পারবেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
নির্বাচন নিয়ে আওয়ামী লীগের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, চাঁদপুর -২ আসন আওয়ামী লীগের ঘাঁটি। মতলব উত্তর -দক্ষিণ আওয়ামী লীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে। আওয়মীলীগের আমলে যে উন্নয়ন হয়েছে তা আর কোন সময়ে হয়নি। তাই উন্নয়নের স্বার্থে আগের মতো এবারও মতলববাসী নৌকাকে বিজয়ী করবে। আমি নৌকার প্রার্থী হিসেবে শতবাগ জয়ের ব্যাপারে আশাবাদী।
জাতীয় পাটির এমরান হোসেন মিয়া জানান, শান্তি ঐক্যের দল জাতীয় পাটি। জাতীয় পাটির প্রতি এখনও মানুষের আস্তা আছে। মতলব উত্তর-দক্ষিণে বৃহত্তর উন্নয়নগুলো জাতীয় পাটির আমলেই হয়েছে। মানুষ যদি শান্তিপূর্নভাবে ভোট দিতে পাড়লে জাতীয় পাটির জয় হবে।
স্বতন্ত্র প্রার্থীর এম ইসফাক আহসান সিআইপি জানান, আমি প্রার্থী হতে চাইনি।সাধারণ মানুষের অনুরোধে ও তাদের কথা চিন্তা করেই আমি প্রার্থী হয়েছি। মতলব উত্তর-দক্ষিণের সাধারণ মানুষ মুখিয়ে আছে আমার দিকে। তাদের মুখের পানে তাকিয়ে এবং তাদের রক্ষা করতে আমি বদ্ধপরিকর। ৭ জানুয়ারী জনগন বিজয়ের মালা আমাকেই পড়াবেন ইনশাআল্লাহ।
সুপ্রিম পাটির শাহ মো. মনির হোসেন বলেন, দলীয় সিদ্ধান্তে আমি প্রার্থী হয়েছি। প্রত্যেকটি ইউনিয়ন ও পৌসভায় আমাদের কমিটি আছে তারা সক্রিয় আছে। নিরপেক্ষ ভোটের আশাবাদী। ফলাফল যাই হোক মেনে নিবো।
জাকের পার্টির ওবায়েদ উল্লাহ মোল্লা জানান, ভোটের এখনও অনেক সময় আছে। পরিবেশ কোনদিকে যায়। তবে এতোটুকু বুজি মানুষ পরিবর্তন চায়। সে হিসেবে ফলাফল আমার দিকে আসতে পারে।
জাসদের অধ্যাপক হাছান আলী শিকদার বলেন, এবারের নির্বাচন অন্যরকম হবে। জনগন সত্যর ও ন্যায়ের পথে থাকবে। নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হলে জয়-পরাজয় যা-ই হোক জনগণের সিদ্ধান্ত মেনে নিবো।
উল্লেখ্য -১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ১৮ ডিসেম্বর প্রতিক বরাদ্দ এবং ৭ জানুয়ারী ভোট গ্রহণ হবে।
H/A
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন