মতলব উত্তর উপজেলায় অসামাজিক কাজে বাধা দেওয়ায় একজনকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের নন্দলালপুর বাজারে। আহত রাসেল (৩৫) উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের নান্দুরকান্দি গ্রামের মোস্তফা কাজীর ছেলে। এ বিষয়ে রাসেল বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রাসেল নন্দলালপুর বাজারে বোরহান উদ্দিনের অটোরিকশা গ্যারেজে চাকরি করে। গ্যারেজের পাশে পরিত্যক্ত জায়গায় নন্দলালপুর গ্রামের দুখু মিয়ার ছেলে নাছির উদ্দীন (৪০) বিভিন্ন সময়ে বিভিন্ন নারী নিয়ে এসে অসামাজিক কার্যকলাপ করে। রাসেল এ ঘটনা দেখে নাছিরকে সর্তক করলেও সে তোয়াক্কা না করে বার বার একই কাজ করে যাচ্ছে। পরে রাসেল আরেক দিন বাধা দিলে মনির ক্ষিপ্ত হয় এবং প্রাননাশের হুমকি দেয়।
গেলো ২৭ নভেম্বর দুপুরের দোকানে যাওয়ার সময় উৎপেতে থাকা নাছির তার বাবা দুখু মিয়া ও বন্ধু বিজয় চন্দ্র শীল মিলে রাসেল উপর অর্তকিতভাবে হামলা করে রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে রাসেলের শরীরে বিভিন্ন স্থানে জখম হয়। তার কাছে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। রাসেলকে একা পেলে মেরে লাশ ঘুম করে ফেলবে বলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। রাসেলের ডাকচিৎকারে বাজারে অন্যান্য দেকানদারেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করে।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রাশেদ মোবারক বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।