POPULAR BD NEWS
Popular BD News Logo

অনেক প্রার্থী আছে, ভালো ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে :ডা. দীপু মনি 

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৩ | সময়: ৩:১৯ অপরাহ্ণ
শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. দীপু মনি বলেছেন, সবকিছু ঠিকঠাক আছে। গত ১৫ বছর ধরে এলাকার জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। যেহুতু আমার আসনে অনেক প্রার্থী আছে, আশা করি ভালো ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে।
তিনি সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মনোনয়নপত্র বাছাই শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
দীপু মনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যদিয়ে জনগণ আবারো আমাকে সেবা করার সুযোগ দিবেন এটিই আমার প্রত্যাশা। সবচেয়ে বড় বিষয় একটি ভালো নির্বাচন হবে।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসন থেকে ৪৩জন প্রার্থী  মনোনয়ন ফরম দাখিল করেন। সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু হয়। মনোনয়নপত্র বাছাই ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসান।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন