POPULAR BD NEWS
Popular BD News Logo

খালেকুজ্জামান শামীম - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৩ | সময়: ৪:৫৮ অপরাহ্ণ

সৌদি আরবের আল জুবাইল শহরে কেমিক্যাল ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় এক ভারতীয় নাগরিকও নিহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের এক সোহেল শিকদার। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের জহিরুল হক শিকদারের ছেলে। অন্যদের পরিচয় জানা যায়নি।

জানা যায়, বৃহস্পতিবার রাতে একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে ওয়েলডিংয়ের কাজ করছিলেন তারা। হঠাৎ ফ্যাক্টরির বয়লার বিকট শব্দে বিস্ফোরণে পুরো ফ্যাক্টরিতে আগুন ধরে যায়। এ ঘটনায় সোহেলসহ চারজন নিহত হন।

নিহত বাংলাদেশিদের মৃত্যুর সংবাদে স্থানীয় প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

নিহত সোহেলের ভাই সবুজ শিকদার বলেন, সোহেলের স্ত্রী ও দুই শিশু সন্তান রয়েছে। তাদের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করছি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন