কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন পাঁচথুবি ও চৌদ্দগ্রাম থানাধীন সৈয়দপুর এলাকা হতে ৬১ কেজি গাঁজা’সহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
এ সময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
র্যাব-১১ এর একটি আভিযানিক দল শনিবার রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন পাঁচথুবি এলাকায় বিশেষ
অভিযান পরিচালনা করে। অভিযানে ১১ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পৃথক অন্য একটি অভিযানে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন সৈয়দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজা’সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার উত্তর রাচিয়া গ্রামের মৃত চারু
মিয়ার ছেলে মোঃ তোতা মিয়া (৬৫), বরগুনা জেলার সদর থানার হাজারবিঘা গ্রামের মোঃ কুদ্দুস হাওলাদারের ছেলে মোঃ সজল (২০), সুনামগঞ্জ জেলার ছাতক থানার ব্রাহ্মণগাও গ্রামের মোঃ জোয়াদ আলীর ছেলে মোঃ ইলিয়াস (২০) এবং লক্ষীপুর জেলার রামগতি থানার চর আফজল গ্রামের মোঃ কামালের ছেলে মোঃ শাকিল (১৯)।
র্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতারকৃত আসামী তোতা মিয়ার বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় এবং সজল, ইলিয়াস এবং শাকিলদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।