“এইচ জি হেল্থ কেয়ার ডায়ালাইসিস সেন্টার একমাত্র আপনার আস্থার জায়গা” এই স্লোগানকে সামনে রেখে, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মকিমাবাদ কচুয়া সড়কের পৌর বিনোদন প্রাঙ্গণের বিপরীতে শুভ উদ্বোধন হলো এইচ জি হেলথ কেয়ারের।
শুক্রবার বিকালে মিলাদ ও দোয়ার মধ্যে দিয়ে এইচ জি হেল্থ কেয়ার যাত্রা শুরু করে।
প্রতিষ্ঠানের উদ্বোধনের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মার্কেটিং অফিসার মাওলানা মো. সাইফুল ইসলাম মজুমদার। মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. ছালিম উল্লাহ্।
ওই সময় এইচ.জি হেল্থ কেয়ারের চেয়ারম্যান শামসুজ্জামান মুন্সী ও ব্যবস্থাপনা পরিচালক রোটা. মেহেদী হাছান ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, জেলা আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু, পৌর প্যানেল মেয়র মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, সাবেক প্যানেল মেয়র রায়হানুর রহমান জনি, সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, পৌর ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সুমন তপাদার, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহআলম, এইচ.জি হেলথ কেয়ারের পরিচালক ও কর্মচারী বৃন্দ’সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।