রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
গুগল ভূমিকম্প সিস্টেম দেখায়, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। তবে উৎপত্তিস্থল থেকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এর মাত্রা ছিল ৬.০০।
তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। পার্শ্ববর্তী নোয়াখালী জেলায় ভূকম্পন বেশি অনুভূত হয়েছে।
ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক সেন্টার জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ৭। তবে প্রাথমিকভাবে আবহাওয়া অধিদপ্তর থেকে ভূমিকম্পের কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ৫।
জানা গেছে, উৎপত্তিস্থল কুমিল্লার ৪৮ কি.মি. দক্ষিণ-পশ্চিমে।
কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পের সময় প্রচণ্ড দুলুনি অনুভূত হয়েছে।
সূত্র: সমকাল
E/N