কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন উত্তর আনন্দপুর ও নন্দীর বাজার এলাকা হতে ৭৬ কেজি গাঁজা, ৪৫ বোতল ফেন্সিডিল ও ১০ বোতল বিদেশী মদ’সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১১।
র্যাব-১১ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন উত্তর আনন্দপুর এলাকায়
বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৭৬ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
পৃথক অন্য একটি অভিযানে র্যাব-১১ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন নন্দীর বাজার এলাকায়
বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪৫ বোতল ফেন্সিডিল ও ১০ বোতল বিদেশী মদ’সহ একজন
মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার উত্তর আনন্দপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ আব্দুল করিম (৪০), একই গ্রামের মৃত আলী আশরাফ কমান্ডারের ছেলে মোঃ ইদ্রিস মিয়া (৩৮), কুমিল্লা জেলার
দেবিদ্বার থানার আছাদনগর গ্রামের মোঃ আব্দুল মান্নান ভূঁইয়ার মেয়ে রাজিয়া সুলতানা (৩৬)।
র্যাব-১১ এর উপ-পরিচালক গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Ni/N