POPULAR BD NEWS
Popular BD News Logo

কোভিড-১৯ থেকে সেরে ওঠার হার বাংলাদেশে আরো বেড়েছে

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২০ | সময়: ৬:০২ অপরাহ্ণ

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১,৫৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

এই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩২ জন।

এ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৪৭ হাজার ৩৭২ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মারা যাওয়া মানুষের সংখ্যা ৪,৯১৩ জন।

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ২,০৫১ জন।

বাংলাদেশে এ পর্যন্ত কোভিড ১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৩৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৭৩ দশমিক ২৩ শতাংশ। আর এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের তুলনায় সুস্থাতার হার ছিল ৭২ দশমিক ৯৭ শতাংশ।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১৩,১৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৮ লাখ ৯ হাজার ৬৭৯ জনের। সূত্র;-বিবিসি বাংলা

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন