আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -২ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে পাঁচজন মনোনয়নপত্র দাখিল করেছে।
বৃহস্পতিবার বিকাল ৪ টা পর্যন্ত দাখিলের শেষ দিনে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল হাসানের নিকট চারজন চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসানের নিকট একজন’সহ মোট পাঁচজন মনোনয়নপত্র দাখিল করেন।
তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, স্বাধীনতা পদক প্রাপ্ত, অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর -২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, জাতীয় পাটি (জাপা)র প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পাটির সভাপতি ও দলীয় মনোনীত লাঙ্গল প্রতিকের এমরান হোসেন মিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান সিআইপি, বাংলাদেশ সুপ্রিম পাটি (বিএসপি)র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও দলীয় মনোনীত একতারা প্রতিকের প্রার্থী শাহ মো. মনির হোসেন বেপারি, জাকের পার্টির মনোনীত গোলাপ ফুল প্রতিকের প্রার্থী ওবায়েদ উল্লাহ মোল্লা।