চাঁদপুর-৫ (হাজীগঞ্জ- শাহরাস্তি) নির্বাচনী আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তমের সাথে ভোটের মাঠে লড়তে আট প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে প্রস্তাবক ও সমর্থকদের নিয়ে জেলা রিটানীং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল করেন।
নৌকার সাথে লড়তে মনোনয়নপত্র দাখিল করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ্, স্বতন্ত্র পদ প্রার্থী হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দীন, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন প্রধানীয়া। এছাড়া বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের ছড়ি প্রতীকের প্রার্থী আকতার হোসেন ও জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মো. মকবুল হোসেন, বাংলাদেশ তরিকত ফেডারেশন মনোনীত প্রার্থী বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সফিকুল আলম, জাসদ মনোনিত প্রার্থী মো. মনির হোসেন মজুমদার মনোয়নপত্র দাখিল করেন।
বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোয়ন ফরম জমা নেয়া হয়। এর আগে বুধবার সকালে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী মেজর(অব:) রফিকুল ইসলাম বীরউত্তম মনোনয়নপত্র জমা দেন। ওইসময় তিনি বলেন, জনগণই আমার শক্তি, স্বতন্ত্র প্রার্থীরা নৌকার জয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না।
হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী গাজী মো. মাঈনুদ্দিন বলেন, তৃণমূলের দাবীতে মনোয়নপত্র দাখিল করেছি। আগামী ৭ জানুয়ারী ভোটের দিন পর্যন্ত মাঠে থাকবো।
আওয়ামীলীগ নেতা জাকির হোসেন প্রধানীয়া সুষ্ঠু নির্বাচন হলে জয়ী হবেন বলে বিশ্বাস করেন।
স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সফিকুল আলম বলেন, সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় স্বতন্ত্র প্রার্থী হয়েছি।
সৈয়দ বাহাদুর শাহ তিনি বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না পেলে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।
এদিকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ওমর ফারুক ও তৃণমূল বিএনপির মনোনীত মনোনয়ন পত্র দাখিল করেনি।