POPULAR BD NEWS
Popular BD News Logo

এনটিভির পিএইচপি কুরআনের আলো চাঁদপুর জেলা ভিত্তিক বাছাই

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৩ | সময়: ৭:৫৬ অপরাহ্ণ

সাফল্যের ধারাবাহিকতায় ১৬তম বারের মতো জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে তুমুল জনপ্রিয় ‘পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে’ জাতীয় হিফজুল কুরআন জেলা ভিত্তিক প্রতিযোগিতা শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদরের বাবৃরহাট এলাকার খান বাড়ি জামে মসজিদে চাঁদপুরের ৮ উপজেলার ২০টি মাদ্রাসা থেকে ৪০ জন হাফেজ অংশ নেয়। দেশের ৬৪ জেলা থেকে বাছাইকৃত হাফেজরা অডিশন পর্ব শেষে টিভি রাউন্ডের জন্য নির্বাচিত হবেন। যা প্রথম রমজান থেকে প্রচার হবে এনটিভির পর্দায়।

এছাড়া এনটিভির ডিজিটাল মাধ্যমেও (ফেসবুক, ইউটিউব) প্রচার হবে অনুষ্ঠানটি।

চাঁদপুরে বাছাই পর্বে উপস্থিত ছিলেন এনটিভি পিএইচপি কোরআনে আলোর বিচারক হাফেজ ক্বারী মোহাম্মদ শফিকুল ইসলাম, এনটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, পিএইচপি কোরআনের আলো চাঁদপুর জেলা প্রতিনিধি ক্বারি এইচ এম মাঈনুদ্দীন খান, আয়োজক হাফেজ মাওলানা হেদায়েত উল্লাহ ও রুহুল হাসানসহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন