POPULAR BD NEWS
Popular BD News Logo

মনোনয়নপত্র জমা দিলেন মেজর রফিক

ফয়েজ আহমেদে | প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৩ | সময়: ৫:৫৫ অপরাহ্ণ

চাঁদপুর-৫ আসন শাহরাস্তি-হাজীগঞ্জ নির্বাচনী এলাকার আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে ওই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশারফ হোসেন পাটোয়ারী, সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইলিয়াস মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তোফায়েল আহম্মদ ইরান প্রমুখ।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন