POPULAR BD NEWS
Popular BD News Logo

মায়া চৌধুরী নৌকার মাঝি হওয়ায় মতলব উত্তরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

সুমন আহমেদ | প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৩ | সময়: ৮:২৪ অপরাহ্ণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -২ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম নৌকার মাঝি হওয়ায় মতলব উত্তরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার শাহ আলমের উদ্যোগে এ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। সাদুল্লাপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আওয়ামী অঙ্গ সংগঠন সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে ওয়ার্ডের বিভিন্ন সড়ক পদক্ষিন করে বেলতলি বাজারে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদিন মোল্লা, সাধারণ সম্পাদক মুজাম্মেল হক, আওয়ামী নেতা হুমায়ন কবির, মহসিন মিয়া, সাইদুল ইসলাম পিন্টু, যুবলীগ নেতা মামুন, মহিবুল্লা, আওয়ামী নেতা তৌহিদুজ্জামান লিটন, ফজলুল হক মাসুদ।
তারা বলেন চাঁদপুর -২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সফল মন্ত্রী, স্বাধীনতা পদক প্রাপ্ত, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে নৌকার মাঝি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন।
তারা আরো বলেন, মতলব উত্তর-দক্ষিণ নির্বাচনী আসনে আওয়ামী লীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে। আমরা ৭ জানুয়ারী সারাদিন নৌকা মার্কায় ভোট দিয়ে মায়া বীরবিক্রমকে বিপুল ভোটে নির্বাচিত করবো ইনশাআল্লাহ।
এসময় আওয়ামীলীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত জনতার মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন