সৌদিতে হাজীগঞ্জের মজিবুর রহমান দুলাল (৫২)নামের এক প্রবাসী শ্রমিকের অগ্নিকাণ্ডে মৃত্যু ঘটেছে।
তিনি হাজিগঞ্জ পৌরসভার এনায়েতপুর বেপারী বাড়ির বাসিন্দা।
রোববার বিকালে তার ভাই জাহাঙ্গীর আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সৌদি আরবের দাম্মামে বিতমান কোম্পানীতে তিনি চাকুরি করতেন।
গত ১৭ নভেম্বর শুক্রবার ওই কোম্পানিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সে গুরুত্ব আহত হল। ওই দেশের আল মুনা হাসপাতালে ভর্তি করা হয়। সেই হাসপাতালে দুইদিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে তার মৃত্যু হয়।
মজিবুর রহমান দুলাল ১ ছেলে ১ মেয়ের জনক । তিনি ৩ ভাই ২ বোনের মধ্যে সবার বড়। ১৮ বছর ধরে তিনি সৌদির ওই কোম্পানিতে কাজ করতেন। তিনি ২০০৫ সাল থেকে সৌদিতে চাকুরি শুরু করেন।
তার স্ত্রী শাজুদা বেগম স্বামীর মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি তাঁর স্বামীর মৃত দেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে আবেদন জানিয়েছে।
ভাই জাহাঙ্গীর জানান, দুলালের মৃতদেহ দেশে আনতে কার্যক্রম চলছে।
E/N