POPULAR BD NEWS
Popular BD News Logo

সাংবাদিকরা খবর সংগ্রহ করতে গিয়ে যেভাবে নিগৃহীত হচ্ছেন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২০ | সময়: ১১:৫৮ পূর্বাহ্ণ
সাংবাদিকদের হেনস্থা আর মারধরের ঘটনা ঘটছে প্রায়শই। সাংবাদিকরা বলছেন অনেক সময়ই কেন তাদের মারধর করা হচ্ছে তা বুঝতেও তাদের বেগ পেতে হচ্ছে।

গতবছর ৩৭০ ধারা বিলোপের পর থেকে কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর কড়াকড়ি আরও বেড়েছে। নিয়মিতই সাংবাদিকদের থানায় ডেকে পাঠানো হচ্ছে, খবরের সূত্র জানতে চাওয়া হচ্ছে বলে স্থানীয় সাংবাদিকরা বলছেন।

শ্রীনগরে বিবিসি-র সহযোগী সাংবাদিক মজিদ জাহাঙ্গীর বলছেন, “শুধু খবরের সূত্রই নয়, কখনও খবরটার কেন প্রকাশ করা হল সেটাও যুক্তি দিয়ে বোঝাতে হয়। কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে মামলাও করা হয়েছে – যার মধ্যে একজন নারী সাংবাদিকও আছেন,” বলছিলেন তিনি।

জুন মাসে সরকার এক নতুন গণমাধ্যম নীতিমালা তৈরি করেছে, যাতে সংবাদমাধ্যমের স্বাধীনতা ব্যাপকভাবে খর্ব হচ্ছে বলেও তিনি বলছেন।

গত মঙ্গলবারও নিরাপত্তাবাহিনী ও উগ্রপন্থীদের মধ্যে এক বন্দুকযুদ্ধ চলাকালীন সেই ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের লাঠি – লাথি আর গালিগালাজ খেয়েছেন এক সাংবাদিক। কামরান ইউসুফ নামের ওই সাংবাদিক বলছেন পুলওয়ামার ওই বন্দুক যুদ্ধের খবর জোগাড় করতে গিয়ে সম্পূর্ণ অকারণে তাকে মারা হয়েছে।

ভারতশাসিত কাশ্মীরে সাংবাদিকদের হেনস্থা আর মারধরের সাম্প্রতিকতম ঘটনাটি ঘটে, যখন পুলওয়ামায় নিরাপত্তাবাহিনী ও উগ্রপন্থীদের মধ্যে একটি চলমান বন্দুকযুদ্ধের খবর সংগ্রহে গিয়েছিলেন সাংবাদিকরা।

মি. ইউসুফ বলছেন, তাকে হঠাৎই নিরাপত্তাবাহিনীর অনেক সদস্য মিলে ক্রমাগত লাঠি দিয়ে মারতে থাকেন। একইসঙ্গে চলে লাথি, চড়-থাপ্পড় – গালিগালাজ। কোনমতে সেখান থেকে পালিয়ে এক হাত দিয়ে গাড়ি চালিয়ে শ্রীনগরে হাসপাতালে পৌঁছন তিনি।

সূত্র:-বিবিসি বাংলা

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন