১৮ বছর শেষে ১৯ বছরের পদার্পণ করলো মুনাওয়ার কানন সম্পাদিত সাপ্তাহিক চাঁদপুর কাগজ পত্রিকা। আগামী ২৭ নভেম্বর পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানান সম্পাদক মুনাওয়ার কানন। ২০০৫ সালের ২৭ নভেম্বর পত্রিকাটি যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠার পর থেকে অত্যন্ত সুনামের সাথে পত্রিকাটি জেলা শহর চাঁদপুর থেকে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। আগামীতে পত্রিকার পথ চলায় সকলের সহযোগিতা কামনা করেন পত্রিকাটির সম্পাদক মুনাওয়ার কানন।