POPULAR BD NEWS
Popular BD News Logo

পরিত্যক্ত ট্যাংকিতে পড়ে দাদা নাতীর মৃত্যু  

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৩ | সময়: ৫:১৯ অপরাহ্ণ

রামগঞ্জে পরিত্যক্ত সেপটিক ট্যাংকিতে পড়ে দাদা মোঃ সফিউল্যাহ (৬০) ও নাতী মোঃ ওমর (২) এর করুন মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ  সকাল সাড়ে ১০টায় উপজেলার ৪ নম্বর ইছাপুর ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামের মাদার বাড়ীর (বক্তের বাড়ী) বাগানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

স্থানীয় লোকজন ও এলাকাবাসী জানান, আজ  সকালে দাদা সফিউল্যাহর সাথে হাঁটতে বের হয় নাতী মোঃ ওমর। দীর্ঘক্ষন পার হয়ে গেলে ঘরে না ফেরায় বাড়ীর লোকজন দাদা নাতীকে খুঁজতে বের হয়।

 

 

 

 

খুঁজতে গিয়ে দাদা মোঃ সফিউল্যাহ ও নাতী ওমরকে নুনিয়াপাড়া গ্রামের মাদার বাড়ীর বাগানের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

 

সফিউল্যাহর স্ত্রী মনোয়ারা বেগম জানান, দাদার সাথে প্রায়ই হাঁটতে বের হতো নাতী মোঃ ওমর। আজ সকালেও প্রতিদিনকার মতো হাঁটতে বের হওয়ার পর তাদের ফিরতে দেরি দেখে আমরা খুঁজতে বের হই। পরে বাড়ীর পাশের বাগানে পরিত্যক্ত সেপটিক ট্যাংকের পানিতে আমার স্বামী ও নাতির লাশ ভেসে থাকতে দেখি।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন