POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে টেপ টেনিস টি -২০ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন উপলতা যুব সংঘ

হোসেন বেপারী | প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৩ | সময়: ৭:৩২ অপরাহ্ণ

দিনটি ছিল শুক্রবার। রৌদজ্জল ছিলো পুরো মাঠ। শাহারাস্তি উপজেলার সূচিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠটি ছিলো দর্শকদের উপচে পড়া ভীড়। সকাল থেকে শুরু হওয়া গৌধুলীলগ্ন পর্যন্ত মাঠে এবং আশে পাশের মাকেট ও বিভিন্ন বিল্ডিংয়ের ছাদে নারী-পুরুষদের দাঁড়িয়ে খেলা দেখতে দেখা যায়। চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান।

শাহরাস্তি

পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মো. আশরাফুল ও জাতীয় দলের ক্রিকেটার ও ফাস্ট বোলার সাইফুদ্দিন অতিথিরা । শাহারাস্তি পিমিয়ার লীগ টেপ টেনিস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সিজনের গ্র্যান্ড ফাইনালে অষ্টোগ্রাম স্পোর্টিং ক্লাব কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অজন করেন উপলতা যুব সংঘ।

উপলতা ক্লাবটি ২ উইকেটে জয়লাভ করে। চার ও ছক্কার এ টুর্নামেন্টের ফাইনালে অংশ নিয়েছিল অষ্টোগ্রাম স্পোর্টিং ক্লাব ও উপলতা স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টের সার্বিক তত্বাবধানে এবং পৃষ্ঠপোষকতায় ছিলেন নৌ-পরিবহন মন্ত্রানলয়ের সিনিয়র সচিব মো : মোস্তফা কামাল। ফাইনালের পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অতিরিক্ত সচিব ও সূচিপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খোদেজা আক্তার খানম।

টুর্নামেন্টের আয়োজক ও ক্রিকেটার সাদ্দাম হোসেন মিঠুর সার্বিক তত্বাবধায়নে ফাইনালে টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অষ্টোগ্রাম স্পোর্টিং ক্লাব। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে হারিয়ে ২৩৪ রান করেন। উপলতা যুব সংঘ ২৩৫ রানের জয়ের টার্গেট নিয়ে মাঠে নামেন। তারা ১৯ ওভার ৪ বলে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যান।

টুর্নামেন্টে অংশ নেয় ৩২টি দল। খেলার উদ্বোধন করেন সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহরাস্তি ক্রিকেট একাডেমির পরিচালক ক্রিকেটার সাদ্দাম হোসেন মিঠু।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন