আজ শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ পর্যন্ত চারটি বিভাগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। আগামীকাল শনিবার না হলেও রবিবারের মধ্যে ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী কারা, তা ঘোষণা করতে পারব। নতুন অনেকে এসেছেন, কিছু বাদও পড়েছে। সম্ভাব্য জয়ী প্রার্থীদের আমরা বাদ দেইনি।
তিনি জানান, নির্বাচনের দৌড়ে বাদ পড়ছেন আওয়ামী লীগের বর্তমান কিছু সংসদ সদস্যও। অন্যদিকে এগিয়ে আছেন বয়সে তরুণ, জনগণের কাছে যার বেশি গ্রহণযোগ্যতা আছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সেই বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য বা গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশের যেকোনো আসন থেকে তিনি মনোনয়ন পেতে পারেন।
এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নির্বাচনে আসবে না, এটি উড়িয়ে দেওয়া যায় না। তারা জোটগতভাবে না হলেও দলের ভেতর থেকে অনেকে অংশ নিতে পারে।
তাদের এখনো নির্বাচনে আসার সুযোগ আছে।
সূত্র: কালের কণ্ঠ
E/N