POPULAR BD NEWS
Popular BD News Logo

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসে আগুন, দগ্ধ ৩

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৩ | সময়: ৫:০৪ অপরাহ্ণ
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে তিন যাত্রী দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে ইসলামপুর পরিবহন নামের একটি বাস ঢাকা থেকে পটুয়াখালীর কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিল। দুপুর সোয়া ১২টার দিকে কেরানীগঞ্জের ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় পৌঁছলে হঠাৎ বাসে আগুন ধরে যায়। এ সময় সবাই বাস থেকে নেমে পড়লেও তিনজন দগ্ধ হন।
সিরাজদিখান ফায়ার সার্ভিসের ইনচার্জ বাদল রহমান জানান, ‘খবর পেয়ে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা। ক্ষগিগ্রস্ত বাসটি ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।’
মুন্সীগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা জানান, ইসলামপুর নামের একটি পরিবহনের বাস দুপুরে ধলেশ্বরী টোল বুথে পৌঁছলে বাসটিতে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, বাসটির যান্ত্রিক ত্রুটি থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সূত্র: প্রথম আলো

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন