POPULAR BD NEWS
Popular BD News Logo

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকঘাতে খুন করে হাবিব

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩ | সময়: ১০:১৯ অপরাহ্ণ

শাহরাস্তিতে গৃহবধূ রিনা আক্তার খুনের ৭২ ঘন্টার মধ্যেই প্রধান আসামী হাবিবুর রহমানকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ।

পারিবারিক কলহের জের ও কাউকে কিছু না জানিয়ে এক মাস রিনা বেগম কোথায় ছিলো তার উত্তর চাইলেই স্বামী হাবিবুর রহমানের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। পরে ক্ষিপ্ত হয়ে হাবিবুর রহমান তার স্ত্রী রিনা বেগমকে ছুরিকাঘাতে খুন করে। গ্রেফতারের পর মামলার প্রধান আসামী হাবিবুর রহমান এমনই তথ্য দিয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার রিজোয়ান সাঈদ জিকু।

সোমবার সন্ধায় করা সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনার পর থেকেই পুলিশ আসামীদের ধরতে অভিযান অব্যাহত রাখেন। সোমবার সকালে শাহরাস্তি উপজেলার হোসেনপুর থেকে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। এবং হাবিবের স্বীকারোক্তি অনুযায়ী রিনা আক্তারের ব্যবহৃত মোবাইল ফোন ও হত্যার কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

রেজওয়ান সাঈদ আরো জানান, গেলো দুমাস পূর্বে আসামি হাবিব রিনা আক্তার কে বিবাহ করে। বিবাহের পর গত ১৭ অক্টোবর রিনা আক্তার তার স্বামী হাবিবুর রহমানকে কোন কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এক মাস পর ১৭ নভেম্বর রিনা আক্তার তার স্বামীর বাড়িতে ফিরে আসলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাবিব উত্তেজিত হয়ে ছুরিকাঘাত করে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায়।

এদিকে এই হত্যাকান্ডকে অন্যখাতে প্রভাবিত করতে এবং স্বামী হাবিবকে মামলা থেকে রক্ষা করতে স্ত্রী রিনা বেগমের কর্ম কান্ডকে তুলে ধরছেন।

পুলিশের প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ খাইরুল আলম।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন