POPULAR BD NEWS
Popular BD News Logo

মেঘনা নদীতে বাল্কহেড’সহ আটক তিন: ভ্রাম্যমাণ আদালতে তিন লাখ টাকা জরিমানা

সুমন আহমেদ | প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩ | সময়: ৬:৩৫ অপরাহ্ণ
মতলব উত্তরে মেঘনা নদীতে একটি বাল্কহেড’সহ তিন জনকে আটক করেছে এবং তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জান যায়, রবিবার রাতে মতলব উত্তরে মেঘনা নদীর মোহনপুর ইউনিয়নের নাছিরারচর এলাকায় অবৈধ বালুমহালে মাটি কাটায় একটি বাল্কহেডসহ তিন জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
আটককৃতরা হলো বরিশাল জেলার উজিরপুর উপজেলার বারেক হাওলাদারের ছেলে মো: মাসুদ রানা হাওলাদার (২৯) আব্দুল মান্নানের ছেলে নুরে আলম (৩৫) ও ওহায়েদ খানের ছেলে মো: রফিক খান (৪২)।
মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-এমরান খান জানান, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ মোবাইল কোর্ট পরিচালনা করে ইজারা-বিহীন অবস্থায় বালু উত্তোলনের সময় একটি বাল্কহেড আটক করা হয় এবং বাল্কহেড থেকে ৩ জন ব্যক্তিকে আটক করা হয়। তাদের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে মোট ৩ লাখ টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়েছে।
তিনি আরো জানান, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন