POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রফেসর মনোহর আলী আর নেই

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ১৮, ২০২০ | সময়: ৩:০৬ অপরাহ্ণ

চাঁদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও সর্বজনশ্রদ্ধেয় অধ্যক্ষ প্রফেসর মনোহর আলী আর নেই।

সোমবার দুপুর আড়াইটার দিকে ঢাকার মোহাম্মদপুরে ছেলের বাসা থেকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান (ইন্নাল্লিাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।

মঙ্গলবার সকালে মরহুমের নামাজে জানাযার পর চাঁদপুর পৌর গোরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

প্রফেসর মনোহর আলীর পৈত্রিক বাড়ি কচুয়া উপজেলার রহিমানগর এলাকার তেতৈয়া গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে স্বপরিবারে চাঁদপুর শহরে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে পপুলার বিডিনিউজ ডটকম এর এডিটর ইন চিফ মনিরুজ্জামান বাবলু শোক প্রকাশ করেন।

জেনে নিন জীবন বৃত্তান্ত-
প্রফেসর মনোহর আলী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক হিসেবে বিভিন্ন কলেজে শিক্ষকতা করেন। চাকুরি জীবনের শুরুর দিকে দীর্ঘদিন সিলেটের এমসি কলেজের বাংলা বিভাগে অধ্যাপনা করেন তিনি।
প্রফেসর মনোহর আলী চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। পরে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে পদোন্নতি পান। চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে তার সরকারি চাকুরি জীবন শেষ হয়।
তিনি টিআইবি’র সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁদপুর জেলা কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও দু’দফা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। চাঁদপুর সরকারি কলেজ বাংলা বিভাগের ছাত্র-শিক্ষকদের সংগঠন ‌’বাংলা ভাষা ও সাহিত্য পরিষদ’র অন্যতম উপদেষ্টা ও অভিভাবক ছিলেন তিনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন