POPULAR BD NEWS
Popular BD News Logo

জনমনে আতংক

মতলব উত্তরে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকার লুট

সুমন আহমেদ | প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩ | সময়: ৫:৫৩ অপরাহ্ণ
মতলব উত্তরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ২ ভরি স্বর্ণ নিয়ে যাওয়া’সহ চারজনকে কুপিয়ে গুরতর আহত করা হয়েছে। আহতরা ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উপজেলার ছেংগারচর পৌরসভার ঠাকুরচর গ্রামে রবিবার রাত ২ টার দিকে ঠাকুর গ্রামের মৃত হাবিব উল্লাহ মিয়াজির ছেলে মহিউদ্দিন মিয়াজির (৪০) বসত ঘরে এ ঘটনা ঘটে।
মহিউদ্দিন মিয়াজি (৪০) জানান, ১০/১২ জনের একটি ডাকাতদল অস্ত্র নিয়ে বারান্দার দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। পরে তাকে এবং তার ভাই আলাউদ্দিন (৩৫) সালাউদ্দিন এবং এবং তার মা খায়রুননেছা (৭০) কে রামদা দিয়ে কুপিয়ে গুরতর আহত করে। পরে মহিউদ্দিন ও আলাউদ্দিনের স্ত্রীর পরনে থাকা দুইটি চেইন ও একজোড়া কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। যার আনুমানিক ওজন ২ ভরি এবং আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
পরে ডাকাত দলের সদস্যরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।
সকালে ডাকাতির খবর পেয়ে সহকারী পুলিশ সুপার পিবিআই ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ মোবারক জানান, ডাকাতির ঘটনায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির, পিবিআইও মতলব উত্তর থানা পুলিশ যৌথভাবে কাজ করছে। এছাড়াও মতলব উত্তর থানার একটি বিশেষ টিম কাজ করছে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই অপরাধীদের আইনের আওতায় আনতে পারবো।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন