POPULAR BD NEWS
Popular BD News Logo

মনোনয়ন ফরম কিনলেন সাকিব আল হাসান

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩ | সময়: ৬:০৮ অপরাহ্ণ

আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। উক্ত নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন টাইগার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিওয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসনের মনোনয়ন ফরম কেনেন সাকিব। তার পক্ষে একজন প্রতিনিধি মনোনয়ন ফরমগুলো সংগ্রহ করেন।

 

এর আগে, নির্বাচনের তফসিল ঘোষণার পর আজ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ। এ দিন সকাল সোয়া ১০টায় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

 

প্রথম দিনে সর্বমোট ১ হাজার ৬৩ টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়ন ফরম ক্রয় ও জমা দিতে পারবে মনোনয়ন প্রত্যাশীরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন