POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য’সহ গ্রেফতার চার: পিকআপ জব্দ

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩ | সময়: ৫:১৯ অপরাহ্ণ

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন বাতিশা বাজার ও মিয়াবাজার এলাকা হতে ২৯৯ বোতল স্কাফ, ১২.৮ কেজি গাঁজা ও ১০৯ বোতল ফেন্সিডিল’সহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

এ সময় মাদক পরিবহণের ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল শুক্রবার রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন বাতিশা বাজার এলাকায় বিশেষ
অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৯৯ বোতল স্কাফ, ৬০ বোতল ফেন্সিডিল ও ২.৮ কেজি গাঁজা’সহ
দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পৃথক অন্য একটি অভিযানে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন মিয়াবাজার এলাকায় ৪৯ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কালিকাপুর গ্রামের মৃত সাচ্চু মিয়ার ছেলে মোঃ ইমরান হোসেন (২৯), একই গ্রামের মোঃ আব্দুল মান্নানের ছেলে মোঃ ইসলাম (২৮), নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ
থানার দৌলতপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মোঃ রনি (৩০) এবং একই থানার ধরপদ (পশ্চিমপাড়া) গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৫০)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন