POPULAR BD NEWS
Popular BD News Logo

চট্টগ্রামে গাছ পড়ে শিশুসহ দুজনের মৃত্য

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৩ | সময়: ৯:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের সন্দ্বীপ ও মিরসরাই উপজেলায় ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে গাছ উপড়ে পড়ে এক বৃদ্ধ ও শিশুর মৃত্যুর খবর এসেছে। 

শুক্রবার (১৭ নভেম্বর) বিকালে সন্দ্বীপে মগধরা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডে বৃদ্ধ এবং মিরসরাইয়ে জোরারগঞ্জ ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডে এক শিশুর মৃত্যু হয়।

নিহত বৃদ্ধের নাম আব্দুল ওহাব। শিশুটির নাম সিদরাতুল মুনতাহা।

মগধরা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য জাহেদ সারোয়ার শিমুল প্রতিদিনের বাংলাদেশকে জানান, আসরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে একটি গাছের ডাল ভেঙে আব্দুল ওহাবের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফ উদ্দিন আরজু জানান, বাড়িতে খেলার সময় একটি বড় গাছ উপড়ে মুনতাহার ওপর পড়ে। এতে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও মুনতাহার মৃত্যুর বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে জানাননি।

সাইফুল্লাহ মজুমদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ’সন্দ্বীপে এক বৃদ্ধের মৃত্যু ছাড়া এখন পর্যন্ত আর কোনো ক্ষয়ক্ষতির তথ্য আমাদের কাছে নেই।’

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন