হাজীগঞ্জ পৌরসভার চাঁদপুর টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অফিসের সামনে একটি ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা। তবে প্রশাসন বলছেন, বিএনপির ১২/১৩ জন নেতা-কর্মী এই ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়।
জানা গেছে, বিএনপির ১২/১৩ জন দুর্বৃত্তরা হঠাৎ রাস্তার উপর এসে কুমিল্লা হইতে চাঁদপুর গামী মাছ ভর্তি ট্রাক ঢাকা মেট্রো-ন- ১২-২৭২৫ গাড়ীতে আগুন লাগিয়ে যায়।
তাৎক্ষণিক পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণ এবং রাস্তার যান চলাচল স্বাভাবিক করেন।
এ ঘটনায় কোনো হতাহত নেই।